৪:৫১ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে বিএনপি নেতার কা'রামু'ক্তিতে এলাকাবাসীর গণ'সংব'র্ধনা
প্রায় ২মাস পর জা'মিনে কা'রা'গার থেকে মু'ক্তি পাওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গণ'সং'বর্ধনা দিয়েছে এলাকাবাসী।
রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে হাজারো জনতা তাকে গাড়ি বহরে করে এগিয়ে নিয়ে আসে। এরপর দুপুরে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে অত্র প্রতিষ্ঠান ও ভোলাগঞ্জ উদয়ন সংঘের আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা দেন এলাকাবাসী।
ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এখলাছ আহমদের সূচিত স্বাগত বক্তব্যের মাধ্যমে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সংবর্ধিত অতিথি সাহাব উদ্দিন।
কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান, আহমদ শাহনেওয়াজ লিটন, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, বিএনপি নেতা তাজ উদ্দিন, সাইবুর রহমান, মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া, সাবেক মেম্বার দুলা মিয়া, উপজলা যুবদলের সদস্য মানিক মিয়া প্রমুখ।