বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৩০ জুন ২০ ২২
২:০ ৩ পূর্বাহ্ণ

দক্ষিণ সুরমা সরকারী কলেজের ব্যবস্থাপনায় ১৬৪ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে দক্ষিণ সুরমা সরকারী কলেজের সার্বিক ব্যবস্থাপনায় দক্ষিণ সুরমার তেতলী ও মোল্লারগাও ইউনিয়নের ১৬৫ বন্যা কবলিত পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৯ জুন বুধবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের লতিপুর গ্রামের ৮০টি পরিবার ও মোল্লারগাও ইউনিয়নের বেটুয়ারমুখ গ্রামের ৮৫টি বন্যা কবলিত পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, ত্রাণ কমিটির আহবায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাব্বির আহমদ, শরীরচর্চা শিক্ষক আব্দুস সাত্তার, স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ