বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৪ ফেব্রুয়ারী ২০ ২৩
৬:০ ৪ অপরাহ্ণ

শাবির ৩২তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩২তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় ১০ মিনিটে ভাইস চ্যান্সেলরের প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

পরে ভাইস চ্যান্সেলরের প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ ক্যাম্পাসে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০.২৫ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মুক্তমঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে ভাইস চ্যান্সেলরের প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের ও ১লা ফাল্গুনের শুভেচ্ছা জানান।

তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞা জানিয়ে বলেন, তাদের দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের ফলেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। ব্রিটিশ আমল থেকে এ অঞ্চলের জনগণ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে। তিনি আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের সবকিছুতে পরিবর্তনের ছোঁয়া লাগে। এ বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখছে। আগামীতে আমরা আন্তর্জাতিক পর্যায়েও সেরা হতে চাই। এজন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ সবার সহযোগিতা প্রয়োজন।

সবাই ঐক্যভাবে কাজ করলে আমরা আরও এগিয়ে যাবো। পরে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শিক্ষক শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কবির হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. মো.খায়রুল ইসলাম। পরে মুক্তমঞ্চে ৩২তম বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা হয়। এ সময় অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ