মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ মে ২০ ২০
১২:৫৭ পূর্বাহ্ণ

পশ্চিম গৌরীপুরে করোনা মোকাবেলার স্থানীয়দের পাশে নেই চেয়ারম্যান 

বালাগঞ্জ প্রতিনিধি :: মহামারী করোনাভাইরাস মোকাবেলায় ইউপি চেয়ারম্যানকে পাশে পাচ্ছেন না সিলেটের বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাসিন্দারা।

এ সময়  বরাবরের মত নিজ কর্মস্থল লন্ডনে অবস্থান করছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু।


চেয়ারম্যানের অনুপস্থিতিতে করোনা পরিস্থিতিতে নেয়া সরকারের নানা কর্মসূচি ভেস্তে যেতে বসেছে ওই ইউনিয়নটিতে।

বৃহস্পতিবার বিকালে সেখানকার বাসিন্দারা অভিযোগ করেন,নির্বাচনের পর থেকে বছরের বেশির ভাগ সময় তিনি লন্ডনে পার করেন সেখানে হোটেল,বার সহ রয়েছে নানা ব্যাবসা বিশেষ প্রয়োজনে পাওয়া যায়না তাহাকে,ইউনিয়নের বাসিন্দা তুরন মিয়া জানান আমরা নানা ভুগান্তির মধ্যে আছি,শুধু তাই নয় বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই ব্রিটেনে অবস্থান করছেন চেয়ারম্যান। এখন পর্যন্ত এলাকায় আসেননি তিনি। এমন সংকটময় সময়ে আমরা অভিভাবকহীন। ঠিকমতো ত্রাণ ও ওষুধপত্র পাচ্ছি না।

গ্রামবাসীর অভিযোগের সত্যতা স্বীকার করে ওই ইউনিয়নের এক ইউপি সদস্য  বলেন, করোনাভাইরাস শুরুর দিকে চেয়ারম্যান লন্ডনে  গেছেন। এখন পর্যন্ত আসেননি।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি আমিরুল ইসলাম মধু বলেন, আমি অসুস্থ এবং লন্ডনে  চিকিৎসার জন্য এসে লকডাউনে আটকা পড়েছি। তবে লন্ডন থেকে আমার ইউনিয়নের খোঁজখবর নিচ্ছি।


 এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ইউনিয়ন বাসিকে বিষয়টি অবগত করেছি এবং শিগগিরই এলাকায় যাওয়ার চেষ্টা করছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ