শাবিপ্রবি প্রতিনিধি::
৯:১০ অপরাহ্ণ
১২০টাকা দৈনিক বেতনে সংকটাপন্ন জীবন পার করছে চা-শ্রমিকরা: শাবিপ্রবিতে মানববন্ধন
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম চড়া এবং উর্ধ্বমুখী হওয়ায় জীবন যাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে দাড়িয়েছে। ফলে চা-শ্রমিকদের ১২০টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা৷ এতে অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে৷
এসময় শিক্ষার্থীরা '১২০টাকায় কি জীবন চলে?' 'বাবু পিঠের ঝুড়ি পেটে ঠেকছে' 'চা শ্রমিকরা কেন শোষিত' সহ নানান প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ইফরাতুল হাসান রাহিমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য আব্দুল বাসিত সাদাফ। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ এবং চা-শ্রমিকদের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুপালি পাল বক্তব্য রাখেন৷
এসময় বক্তারা বলেন, 'দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকেরা দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করে যাচ্ছেন৷ নানা অজুহাতে মালিকরা শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছেন। এটি চা-শ্রমিকদের প্রতি জুলুম৷ তারা ১বেলা খেয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের সন্তানদের পড়ালেখার প্রবল ইচ্ছা থাকলেও ছিটকে পড়ছে প্রাথমিক শিক্ষার আগেই। তাদের প্রতি এমন অমানবিক আচরণ কোনোভাবেই কাম্য নয়৷ চা শ্রমিকদের দৈনিক বেতন ১২০টাকা। যা দিয়ে তাদের পরিবার চালানো খুবই কষ্টসাধ্য। আমরা চা-শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা নির্ধারণ করার দাবি জানাচ্ছি।'
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ