বুধবার, এপ্রিল ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৮ জানুয়ারী ২০ ২১
১১:৩৩ অপরাহ্ণ

৩ নং খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির কমিটি গঠিত

সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের জামে মসজিদ সমূহের ইমামগণের সংগঠন ৩নং খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতি গঠন উপলক্ষে ২৮ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টায় জামেয়া আমিনিয়া মংলিপার হাজিনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেটের মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জামেয়া আমিনিয়ার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লাখাউরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল আমিন মিয়াজী খাগড়িয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম ছামী, জমজম মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম বড়শলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জাহেদ আহমদ, লিটল লন্ডন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, সোনাডহর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী, বালিয়া কান্দি জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন, বরইকান্দি জামে মসজিদের ইমাম মাওলানা তাফাজ্জুল হক, বাউয়ার কান্দি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম, শিমুল কান্দি জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি জামে মসজিদের ইমাম হাফিজ আনোয়ার হোসাইন, পুর্ব বাইশটিলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হারুনুর রশিদ, ভাটা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আফসারুল আমীন, পীঠাকরা জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান সাদী, আবঙ্গী মসজিদের ইমাম মাওলানা জমিরুল ইসলাম, নেছারাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম সালেপুর জামে মসজিদের ইমাম মাওলানা ওসমান গনি । অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রশিদ, হাজী জুনেদ আহমদ, আজিজুর রহমান আলমগীর, হাবিবুর রহমান প্রমুখ।

সভায় ব্যাপক আলাপ আলোচনা শেষে বড়শলা নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হারুনুর রশিদকে সভাপতি এবং ভাটা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আফছারুল আমীনকে সাধারণ সম্পাদক এবং জমজম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুস সালামকে সাংগঠনিক সম্পাদক কালাইউরা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন সাদী কে অর্থ সম্পাদক নিযুক্ত করে ৩নং খাদিমনগর ইউনিয়ন ইমাম সমিতির কমিটি ঘোষণা করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ