রবিবার, মে ৩, ২০ ২৬
জাতীয় ডেস্ক::
৫ নভেম্বর ২০ ২৩
২:১৮ অপরাহ্ণ

গ্রেফতার করা হচ্ছে বিএনপির সিনিয়র নেতাদের

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী ও ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম-কে আটক করেছে ডিবি পুলিশ। আজ রোববার সকালে নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তমকে শনিবার দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আটক করে নিয়ে গেছে।

তিনি আরো জানান, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীকে রাজধানীর উত্তরা থেকে রোববার ভোররাতে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের ডিবি পুলিশ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ