বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
২৩ আগস্ট ২০ ২২
১:৫১ পূর্বাহ্ণ

স্পোর্টস সাস্টের সভাপতি শুভ, সম্পাদক সৈকত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের ১৭তম কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ানোর রশিদ শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈকত হাসান কে মনোনীত করা হয়েছে।

সোমবার (২২ই আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হাসন রাজা মিলনায়তনে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন, ১৬তম কার্যনির্বাহী কমিটির সভাপতি তাহসিন রহমান এবং ১৬তম কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটিতে মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, সহ-সভাপতি সিয়াম সাজিদ, খালিদ সাইফুল্লাহ রায়হান, যুগ্ম সম্পাদক আইরিন তাজরিন ইতি, তৌফিক ইলাহী অয়ন, সহ-সাধারণ সম্পাদক সাদমান, আল আমিন, সাকিব, প্রত্যয়, সাজিদ, বাপ্পি, স্পোর্টস সাস্ট স্কুল পরিচালক কবিতা আক্তার, সহ-স্পোর্টস সাস্ট স্কুল পরিচালক শাওন, ইউসুফ, আজগর, গন সংযোগ সম্পাদক শিহাব হোসাইন, সহ-গন সংযোগ সম্পাদক মুবাশ্বির, রাব্বি, লিয়ন, মানষ, সাংগঠনিক সম্পাদক দীপ্ত, সহ-সাংগঠনিক সম্পাদক সালমান,মাসুদ, জয়, কোষাধ্যক্ষ সালেক, সহ-কোষাধ্যক্ষ রাউফুন, নাইম, জুবায়ের, আইয়ুব, প্রকাশনা সম্পাদক নীর, সহ-প্রকাশনা সম্পাদক তামিম, শাহরিয়ার, আশরাফ, আবির, প্রচার সম্পাদক, স্বাধীন, সহ-প্রচার সম্পাদক ফয়সাল, আজহার, আয়মান, অনিক, অফিস সম্পাদক আরিফ, সহ-অফিস সম্পাদক শাফিন, শাকিল, শাহাব, নাইম, সাকিবকে মনোনীত করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ