শুক্রবার, জুন ২৬, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৭ জানুয়ারী ২০ ২৩
১২:২৭ পূর্বাহ্ণ

তিতাসে বিএনপির ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কুমিল্লার তিতাসে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগ ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকাল ১০ টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের গাজীপুরস্থ তিতাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গৌরীপুর- হোমনা সড়ক প্রদক্ষিন করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো. ওসমান গণি ভূইয়ার সভাপতিত্বে ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।

উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম- আহবায়ক হাজী মো.আলী হোসেন মোল্লা, মো.আক্তারুজ্জামান (ভিপি আক্তার), মো.মোয়াজ্জেম হোসেন মুন্সি, মো.জহিরুল ইসলাম জাদু মোল্লা, কাজী কবির হোসেন সেন্টু, রুবি ইসলাম, সদস্য মো.আবুল হোসেন বুলবুল, হেলাল ভূইয়া, ডাঃ মো.আবু নাছের ভূইয়া, মো.মনির হোসেন ভূইয়া, জহিরুল ইসলাম, মো.সাইদুল ইসলাম সরকার বিজয়, মো.সেলিম মোল্লা প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান ভুলু সিকদার, মো.রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, এমদাদুল হক ফুল মিয়া, মো.বিল্লাল হোসেন, মকবুল হোসেন,সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক মো.রাসেল মেম্বার, জগতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.মোরশেদ আলম, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন ভূইয়া আনু, সাংগঠনিক সম্পাদক এম এ ছাত্তার, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.হাসান মোল্লা, সাংগঠনিক সম্পাদক অহিদ উল্লাহ,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ছাবিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকা, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনু মিয়া মেম্বার ও বিএনপি নেতা নজরুল ইসলাম আইয়ুব খান, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল খায়ের ভূইয়া টিপু, যুগ্ম- আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার,আবুল খায়ের, সদস্য নূরে আলম সরকার, মো.রোকন উদ্দিন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আদিলুর রহমান ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, সদস্য সচিব ইসমাইল হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.সফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম বশির, আহবায়ক প্রার্থী আল আমিন হক বাবু ও শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ