বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২১ ফেব্রুয়ারী ২০ ২১
৯:৪৮ অপরাহ্ণ

জালালাবাদ গ্যাসে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন

ঐতিহাসিক ভাষা আন্দোলনের স্মৃতিধন্য “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জালালাবাদ গ্যাস।

২১ শে ফেব্রুয়ারি, রবিবার (৮ ই ফাল্গুন) জালালাবাদ গ্যাসের পক্ষ হতে সকাল সাড়ে ৮টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে মেন্দিবাগস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলন করত: অর্ধনমিত রাখা হয়। পতাকা উত্তোলনের পর সকাল ৭টায় জালালাবাদ গ্যাস ভবনে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্ ও উর্দ্ধতন কর্মকর্তাগন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং জাতীয় শ্রমিক কর্মচারী লীগ(সিবিএ-২৫২০) এর নেতৃবৃন্দ।

বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম মাওলানা মোঃ আকমল হোসাইন। উল্লেখ্য সরকারি নির্দেশনার আলোকে কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ