৪:০ ৫ অপরাহ্ণ
তিতাসে শেখ হাসিনা'র উন্নয়ন চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
গত ১৫ বৎসরের আ.লীগ সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অর্জন ও সাফল্য উন্নয়নের প্রদর্শনী তুলে ধরেন আলোচনা সভার প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ব্যারিষ্টার নাঈম হাসান।
তিতাস উপজেলা আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গত সোমবার বিকালে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খাঁন মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এই উন্নয়নের প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রদর্শনী মধ্যে রয়েছে স্বপ্নের পদ্মা সেতু,বঙ্গবন্ধু স্যাটেলাইট,কর্ণফুলী টানেল,মেট্রোরেল, ভূমিহীনদের মাঝে জমি ও ঘর,বিধবা ভাতা,বয়স্ক ভাতা,মাতৃকালীন ভাতা,সার্বজনীন পেনসন,তাপ বিদ্যুৎ,পায়রা বিদ্যুৎ কেন্দ্র,প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য প্রদর্শনী।
আলোচনা সভাকে সফল করতে বিভিন্ন ইউনিয়ন থেকে স্লোগানে স্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে ব্যারিস্টার নাঈম হাসানকে ফুলের তোরা,ফুলের মালা ও নৌকা উপহার দেন তাঁর সমর্থকরা।আলোচনা সভা শুরু হওয়ার আগেই পুরো কলেজ মাঠ ভরে যেতে দেখা গেছে।পুরো মাঠ জুড়েই বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী-পুরুষসহ তাঁর সমর্থকদের দখলে ছিল এমন দৃশ্য দেখা গেছে।দেখে মনে হয় এটা কোন আলোচনা সভা নয় যেনো একটা জনসভায় রূপ নিয়েছে।
কুমিল্লা উত্তর জেলা আ.লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য রাজা মিয়া সওদাগর সভাপতিত্বে ও উপজেলা যুব লীগের সদস্য রাশেদ ফরাজির পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সদস্য আবুল হাসেম, আমির হোসেন সরকার, কাজল মিয়া মেম্বার,গিয়াস উদ্দিন ভূইয়া,কৃষকলীগ নেতা মজনু মিয়া সরকার,যুবলীগ নেতা আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো.গাজী সোহেল রানা,আ.লীগ নেতা শাহ আলম সরকার, আবদুল আজিজ,উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুন্সি ও মহিলা আ.লীগ নেত্রী মোসামৎ লায়লা সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মোতালেব ভান্ডারী,মজিবুর রহমান ভূইয়া তারু মেম্বার,জাকির হোসেন মেম্বার, ডালিম মেম্বার, হরিপদ মেম্বার,উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক টিপু,দপ্তর সম্পাদক মো.ইব্রাহিম সরকার,আইন বিষয়ক সম্পাদক মো.আরিফ খান,যুগ্ম সাধারণ সম্পাদক মো.বিল্লাল হোসেন ভূইয়া,মো.আনোয়ার হোসেন,তিনটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন,কড়িকান্দি সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.মতিউর রহমান,বলরামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাশেদ জামান, যুগ্ম- সাধারণ সম্পাদক মো.মোস্তফা কামাল,নারান্দিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.নুরুজ্জামান রানা,মজিদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য সচিব জসিম উদ্দিন সাগর,মো.নাইমুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।