৮:০ ১ অপরাহ্ণ
তিতাসে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুমিল্লার তিতাসে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরস্থ তিতাস ভবনে পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা,যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান ভিপি,মাহবুব আলম সরকার,জিয়ারকান্দি ইউপির দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ,মো.মোয়াজ্জেম হোসেন মুন্সি,কাজী কবির হোসেন সেন্টু,আশরাফুল আলম সরকার,আক্তার ব্যাপারী,ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া,মহিলা দলের সভাপতি রুবি ইসলাম,হাজী মকবুল হোসেন, আবদুস সালাম মেম্বার,আক্তারুজ্জামান,কামরুজ্জামান হিরা,সদস্য তোফায়েল হোসেন খান,মো.আলী হোসেন, সেলিম মোল্লা,মকবুল হোসেন সরকার প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি,সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.দেলোয়ার হোসেন দারোগা,জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আক্তারুল হক মাষ্টার,বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ সরকার,ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফরিদ সরকার,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জহির,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ছাদির মোল্লা,মজিদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম সরকার বিজয়,কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা,সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম সওদাগর, জগতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ছাবিকুল ইসলাম, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাজারুল ইসলাম খোকা, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম খোকা,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম মনু মেম্বার,মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূইয়া বাবুল,তিতাস উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল খায়ের ভূইয়া টিপু, যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার,আবুল কাসেম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া,সদস্য সচিব ইসমাইল হোসেন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.সাইমুল ইসলাম আখন্দ,সদস্য সচিব মফিজুল ইসলাম বশির,উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন,সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন,উপজেলা কৃষক দলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর,সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন মেম্বার, মজিলা দলের সাধারণ সম্পাদক মোসামৎ পারুশা বেগম,উপজেলা ছাত্র দলের আহবায়ক মো.ফাহিম সরকার ও সদস্য সচিব আল আমিন হক বাবুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।