৮:১০ অপরাহ্ণ
তিতাসের মারকাজুল ইসলাম হাফেজী ক্যাডেট মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসের মারকাজুল ইসলাম হাফেজী ক্যাডেট মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলার গাজীপুর মারকাজুল ইসলাম হাফেজী ক্যাডেট মাদরাসা মাঠে শনিবার সকালে এই অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মারকাজুল ইসলাম হাফেজী ক্যাডেট মাদরাসার সভাপতি মো.আবু তাহের আপেল মুন্সী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন হোমনা অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো.আমির হোসেন।
মারকাজুল ইসলাম হাফেজী ক্যাডেট মাদরাসার সাধারণ সম্পাদক আবদুল করিম মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সদস্য মনিরুল ইসলাম মিয়াজী, আবুল কাসেম, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন সোহেল, হাফেজ মাওলানা অলি উল্লাহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা মিজানুর রহমান, আবুল কালাম, আবুল ফয়েজ,দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, মজিবুর রহমান, আবদুল আজিজ, হাসান মিয়া, মোসামৎ খাদিজা আক্তার, মোসামৎ মাহমুদা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া-মুনাজাত পরিচালনা করেন গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আবদুর রউফ।