বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১ সেপ্টেম্বর ২০ ২২
৯:৩৮ অপরাহ্ণ

শাবির সৈয়দ মুজতবা আলী হল উদ্বোধন কাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদের জন্য ‘সৈয়দ মুজতবা আলী আবাসিক ছাত্র হল’র বর্ধিত অংশের উদ্বোধন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যৌথভাবে হলটি উদ্বোধন করবেন বলে জানান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সায়েম আরেফিন খান।

জানা যায়, ৭২ হাজার ৯০৫ স্কয়ার ফিট বিশিষ্টি চার আবাসিক হলে মোট ৪৪০টি সিট রয়েছে। এর আগে এ হলের একটি ব্লক ছিল এবং সেখানে মোট ৬৮টি সিট ছিলো। পরবর্তীতে ২শ কোটি ৩৮ লক্ষ টাকায় অধিকতর উন্নয়ন প্রকল্পের আওয়াত ১৮ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে এই হল পূর্ণাঙ্গ হয়। এদিকে হল প্রভোস্ট জানান, ‘শনিবার থেকে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।

শিক্ষার্থী উঠানোর জন্য ছাত্র ভর্তির জন্য ফরম ছাড়লে প্রায় ৬শ শিক্ষার্থী আবেদন করে এবং পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের মেধা এবং আর্থিক বিষয় বিবেচনা করে ছাত্রদের হলে ভর্তির সুযোগ দিয়েছি।’ তিনি আরও জানান, আমাদের হলে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রদের ১টি রুম, চা শ্রমিকের সন্তান শিক্ষার্থীদের জন্য ১টি রুম, আদিবাসী ছাত্রদের জন্য ২টি রুম, বিদেশি ছাত্রদের জন্য ১টি রুম রাখা হয়েছে। এসব রুমে ওই শিক্ষার্থীরা থাকতে পারবে।'

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ