বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৩ সেপ্টেম্বর ২০ ২২
৯:৫২ অপরাহ্ণ

শাবির সমাজবিজ্ঞান অনুষদের ২ দিনব্যাপী সম্মেলন

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশের অর্জন, প্রত্যাশা, চ্যালেঞ্জ এবং বিশ্ব রাজনীতি শীর্ষক ২ (দুই) দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদ।

আগামী শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেীয় মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এতে ৮টি দেশের বিভিন্ন বিষয় নিয়ে তাদের গবেষণা পত্র উপস্থাপন করবেন।  মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এক বৈঠকে বিষয়টি জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।

তিনি জানান, শাবি প্রতিষ্ঠার পর থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে এটিই প্রথম আন্তর্জাতিক সম্মেলন। যেখানে যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, ডেনমার্ক, নেপাল, তুর্কি, ভারত, মঙ্গোলিয়াসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। শুক্রবার সকালে সম্মেলনটির উদ্বোধন করা হবে।

এতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশ নিবেন। সম্মেলনে শশরীরে এবং অনলাইনের মাধ্যমে শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হবে। পরেরদিন (শনিবার) বিকাল ৩টায় শাবির কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের পরকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সম্মেলনে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ