বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
৫ সেপ্টেম্বর ২০ ২২
৭:৩৪ অপরাহ্ণ

পুনর্বাসনে বন্যার্তদের পাশে শাবির অর্থনীতি এলামনাই এসোসিয়েশন

পুনর্বাসনে বন্যার্তদের পাশে দাড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগ এলামনাই এসোসিয়েশন রবিবার (০৪ই সেপ্টেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলার বাদাঘাট সংলগ্ন ২ নং হাটখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রত্যন্ত গ্রাম জৈনকারকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনবার্সনের জন্য ভেড়া-ছাগল এবং মুদি দোকানের সামগ্রী প্রদান করে।

বিষয়টি নিশ্চিত করেন অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাশ্মীর রেজা। এ সময় উপস্থিত ছিলেন অর্থনীতি এলামনাই এসোসিয়েশনের কোষাধ্যক্ষ তারেক মাহমুদ, যুগ্ম সম্পাদক জেবিন আক্তার, প্রচার এবং জনসংযোগ সম্পাদক শেখ জীহান আসীফ, সাংস্কৃতিক সম্পাদক নিয়াজ বিন আজহার, নির্বাহী সদস্য তানিম পাপিয়া, সাধারণ সদস্য মুন্নি চৌধুরী এবং স্থানীয় মেম্বার বদরউদ্দিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ