বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২২ জুন ২০ ২৩
৮:০ ১ অপরাহ্ণ

তিতাসের বলরামপুর ইউপির তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি

কুমিল্লার তিতাসের বলরামপুর ইউপির তালিকা ভুক্ত কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে ৭৭২ জন তালিকাভুক্ত কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো.নুর নবী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা মো.কাউছার আহমেদ,ডিলার মো.মিজানুর রহমান,ইউপি সদস্য মো.মোফাজ্জল হোসেন,মো.আলাউদ্দিন ব্যাপারী,মো,জাহাঙ্গীর আলম, মো.রিপন ভূইয়া,মকবুল হোসেন, আবুল কালাম আজাদ,পাভেল মাহমুদ সুমন,মো.রমজান ব্যাপারী,সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ নাছিমা আক্তার, স্বর্ণেহার আক্তার শেকা,বিশিষ্ট সমাজ সেবক কাজী বিল্লাল হোসেন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ