রবিবার, এপ্রিল ৫, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
২৬ নভেম্বর ২০ ২৫
১:০ ৩ অপরাহ্ণ

সিলেটে ৮ দলের লিয়াজোঁ কমিটি গঠন
সিলেট আলিয়া মাঠে ৬ ডিসেম্বর মহাসমাবেশ সফলের আহ্বান

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল। আগামী ৬ ডিসেম্বর শনিবার বেলা দুইটায় সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মঙ্গলবার বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে ৮ দলের এক যৌথ প্রেস ব্রিফিং মহাসমাবেশ সফলে সকল মহলের সহযোগিতা কামনা করা হয়। এতে ৮ দলের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির পক্ষে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সিলেট জেলা ও মহানগরের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবিতে ৮ দল যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এর আলোকে দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ কর্মসূচি ঘোষনা করা হয়েছে। ৩০ নভেম্বর থেকে এসব কর্মসূচি পালিত হবে। সবশেষে ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিলেটে ৮ দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটির মাধ্যমে সিলেটে আগামীতে ৮ দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সর্বসম্মতিক্রমে ৮ দলের ১৩ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামকে সমন্বয়ক ও ১২ জনকে সদস্য করে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট লিয়াজোঁ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেটে মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও জেলা সভাপতি হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভেলাপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, জেলা সেক্রেটারী মো: ইমাদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সিলেট জেলা সভাপতি মাওলানা মোঃ ইকবাল হোসাইন ও জেলা সেক্রেটারী ফখরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন মোঃ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ খান, সহ-সেক্রেটারী মোঃ ফখরুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা শায়খ নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদ ইমাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির মহানগর সভাপতি কবির আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ