৬:১২ অপরাহ্ণ
শাবিপ্রবিতে অনিমেষের ফিল্ম মেকিং কর্মশালা আজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিখ্যাত চলচ্চিত্র পরিচালক অনিমেষ আইচের ফিল্ম মেকিং কর্মশালা আজ বুধবার বিকেল ৫টায় শুরু হতে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিষয়ক সংগঠন 'চোখ ফিল্ম সোসাইটি' ও 'চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ' এর যৌথ আয়োজনে একাডেমিক ভবন ডি এর ১০০৬ নম্বর রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চোখ ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আকরাম হোসাইন। আকরাম হোসাইন জানান, কর্মশালাটি 'চোখ ফিল্ম সোসাইটি' ও 'চিলড্রেন'স ফিল্ম সোসাইটি বাংলাদেশ' এর যৌথ প্রযোজনায় আজকের এই ফিল্ম মেকিং কর্মশালার আয়োজন করা হয়েছে।
এ কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণে ভিজ্যুয়াল গল্প বলার দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। কর্মশালায় রেজিস্ট্রেশন ফি ১০০টাকা নির্ধারণ করা হয়েছে। কর্মশালার শেষে সফল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হবে এবং সনদপত্র প্রদান করা হবে।