রাহাত হাসান মিশকাত,শাবিপ্রবি::
২:৫৪ পূর্বাহ্ণ
শাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত শিক্ষকদের সংগঠন 'শাবি শিক্ষক সমিতি'র নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে। এতে সভাপতি হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. অনিমেষ সরকার। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টায় শেষ হয়।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, কোষাধ্যক্ষ পদে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার, যুগ্ম সম্পাদক পদে আইআইসিটি সহকারী অধ্যাপক ড. আহসান হাবিব নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. সেকেন্দার আলী, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান, জেনিটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক, পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মোস্তাফা কামাল, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মো. মুন্না নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবার আওয়ামী পন্থি ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ও ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী প্যানেলের শিক্ষকরা। এতে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে দুটি সদস্য পদ ছাড়া বাকি ৯টি পদে জয় লাভ করে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ