৭:৪৭ অপরাহ্ণ
গ্রেনেড হামলায় সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।. কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মো.সারওয়ার হোসেন বাবু'র আয়োজনে সোমবার ২১ আগস্ট বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুব লীগের সাবেক সদস্য মো.নজরুল ইসলাম কাজল,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া (মেম্বার),কড়ি ইউনিয়ন যুব লীগের সভাপতি আওলাদ হোসেন,সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারা,উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার,ইয়াছিন ও শাহ পরানসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।