মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২০ মার্চ ২০ ২০
৫:৩৪ অপরাহ্ণ

মুজিববর্ষে সিলেট মহানগর মুক্তিযোদ্ধা  সংসদ সন্তান কমান্ডের শ্রদ্ধা নিবেদন 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৭টায় জন্মশত বাষির্কী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গনে স্থাপিত “বঙ্গবন্ধু শেখ মুজিব” ম্যুরালে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানান তারা। 
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, সামসুল হক, আব্দুস সালাম ফারুক, শ্যামল দেবনাথ, অধীর সিংহ বর্মন, মিজানুর রহমান, সাহিদুর রহমান এপলু।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড সিলেট মহানগর শাখার সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন, নীল কান্ত সিংহ, হারুনুর রশীদ, মন্টু পাল, শুভেন্দু দাস, টেনাই উল্লাহ আব্দুর রহিম প্রমুখ।-বিজ্ঞপ্তি 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ