বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৮ মার্চ ২০ ২০
২:২২ পূর্বাহ্ণ

র‌্যাবের সারোয়ার আলমের ফেসবুক পোস্ট ভাইরাল

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি রিট আবেদন করা হয়েছে। সেই প্রেক্ষাপটে গত বুধবার সামাজিকমাধ্যমে ফেসবুকে সবাইকে উদ্দেশ্য করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।

ভাইরাল হওয়া ওই স্ট্যাটাসে সারোয়ার বলেন, সততা, নিষ্ঠা আর শত চ্যালেঞ্জকে হাসিমুখে আলিঙ্গন করে দেশ ও মানুষের জন্য কাজ করা কি ক্ষমতার অপব্যবহার?

এর আগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করার আর্জি জানিয়ে একটি সম্পূরক রিট আবেদন করে চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন)।

হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেয়ার কথা রয়েছে।

আবেদনে তিন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগগুলো হল, একই সময়ের মধ্যে দুই জায়গায় (শিশুমেলা ও ফার্মগেট) মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগ, যা ক্ষমতার অপব্যবহার। একই সাক্ষীরা বার বার বিভিন্ন জায়গায় এসেছে। এক ধারার অপরাধ দেখিয়ে ভিন্ন ধারায় চার্জ গঠন, চলন্ত ভ্যান থেকে কলা চুরির অপরাধে ছয় মাসের সাজা; যা মোবাইল কোর্ট দিতে পারে না।

৯, ১০ ও ১১ বছর বয়সী শিশুদের সাজা দেয়া হয়েছে যেখানে দণ্ডবিধির ৮৩ ধারা অনুযায়ী ১২ বছরের নিচের শিশুদের সাজা দেয়া যায় না।

আবেদনে বলা হয়েছে, সাজানো সাক্ষী, সাজানো মামলা আর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন তারা। জোর করে শিশুদের স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আনা হয়েছে। যা সংবিধানের ৩৩ ও ৩৫ অনুচ্ছেদর লঙ্ঘন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ