শনিবার, এপ্রিল ১৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ মার্চ ২০ ২০
৯:৪৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ১৭টি ভারতীয় গরুসহ আটক-১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৭টি ভারতীয় গরুসহ এক গরু পাচারকারীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারী রাত ৩টায় কোম্পানীগঞ্জ থানার তুরং থেকে আব্দুল গাফফার খাঁন (২৭) কে ১৭টি ভারতীয় গরুসহ আটক করে কোম্পানীগঞ্জ থানায় আনা হয়। আটককৃত আব্দুল গাফফার খাঁন কোম্পানীগঞ্জ উপজেলার তুরং গ্রামের গিয়াস উদ্দিন খাঁনের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল কুমার কানু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে ১৭টি ভারতীয় গরুসহ এক গরু পাচারকারীকে আটক করতে সক্ষম হই। এই বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, কোম্পানীগঞ্জ থানায় কেউ অপরাধ করে পার পাবে না। ইতি মধ্যে মাদক ও ডাকাতদের বিরুদ্ধে চলমান অভিযানের কারনে কোম্পানীগঞ্জে মাদক ও ডাকাত প্রায় নাই বল্লেই চলে। সেই ধারাবাহিকতায় সীমান্ত এলাকা ব্যাবহার করে কেউ কোন অপকর্ম করতে চাইলে তাকেও আইনের আওতায় আনা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ