মঙ্গলবার, জুলাই ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ মার্চ ২০ ২০
৮:৪৬ পূর্বাহ্ণ

সাইক্লোনের একুশের আলোচনা ও সাহিত্য আসর

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেছেন  জন্মভূমির প্রতি আমাদের সকলের শ্রদ্ধাশীল হতে হবে। জন্মভূমির প্রতি দরদী হলেই আমাদের মাতৃভাষার প্রতি বিশেষ টান চলে আসবে। তিনি বলেন শুধু ভাষার মাস আসলে নয় সারা বছর সকল কাজে মাতৃভাষাকে অগ্রাধিকার দিতে হবে, মর্যাদা দিতে হবে। তবেই ভাষা শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।  সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ব্যাংকার ও সাংবাদিক জাবেদ আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক তাসলিমা খানম বীথির পরিচালনায় সোমবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমুসাসের সহসভাপতি সাংবাদিক মুহম্মদ বশিরুদ্দিন ও  কবি মুকুল চৌধুরী, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, সিটি কাউন্সিলর কবি নাজনীন আক্তার কনা,  এডভোকেট শাহ আলম মহিউদ্দিন, জননী ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি মোশাররফ হোসেন সুজাত। লেখাপাঠ, আলোচনা ও সংগীতে অংশ নেন সাইক্লোন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সাদেক লিপন,  কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, ইশরাক জাহান জেলী, এম, আলী হোসেন,  প্রিন্সিপাল শাহজাহান শিপলু, কুবাদ বখত চৌধুরী রুবেল, মামুন হোসেন বিলাল, গল্পকার মিদহাদ আহমদ, সম্রাট তারেক, মো. নাসির উদ্দিন, রুজিনা আক্তার প্রমুখ। বক্তারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন ভাষা আন্দোলনে সিলেটের নেতৃবৃন্দ বলিস্ট  ভূমিকা রেখেছিলেন। যা এখনও আমাদের গৌরবান্বিত করে।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ