বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
১ জানুয়ারী ২০ ২২
৩:৪০ পূর্বাহ্ণ

কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি সিলেট'র শীতবস্ত্র বিতরণ
কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি সিলেট-এর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এর টিএসসি চত্ত্বরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালুচর এলাকার অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম উপস্থিত ছিলেন সিকৃবির পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মানুন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ড, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি সিলেট-এর সভাপতি ডাঃ মোঃ আবুল হাশেম চৌধুরী, সহযোগী অধ্যাপক (অব.), ওসমানী মেডিকেল কলেজ, সিলেট। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতি সিলেট-এর সাধারণ সম্পাদক ও সিকৃবির কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রফেসর ড. মোজাম্মেল হক, সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব কে. এম. আলমগীর হোসাইন, যুগ্ম-সম্পাদক ও ইসলাম জুয়েলার্স এর স্বত্তাধিকারী জনাব মোঃ ইয়াসিন সুমন, অর্থ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান, আজীবন সদস্য জনাব মোস্তাফা নয়ন প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ