বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
২৩ আগস্ট ২০ ২৩
৮:১৭ অপরাহ্ণ

তিতাসের গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল

কুমিল্লার তিতাসের গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রউফে'র সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসার প্রাক্তন সহকারী শিক্ষক মো.মোজাম্মেল হক ভূইয়া,সহকারী অধ্যক্ষ আবুল বাশার,মো.শাহ জালাল, সহকারী শিক্ষক মো.মিজানুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা।এরপর পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ