সোমবার, জুলাই ২০ , ২০ ২৬
আলী ফজল মোহাম্মদ কাওছার:
২০ ফেব্রুয়ারী ২০ ২৩
২:৩২ অপরাহ্ণ

হিজরাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন: আলী ফজল মোহাম্মদ কাওছার

তৃতীয় লিঙ্গের একটি সম্প্রদায়ের নাম হিজরা। যাদের রাস্তাঘাটে প্রতিনিয়ত দেখা যায়। এদের দৌরাত্ম্য যেন দিন দিন বেড়ে চলেছে। বিভিন্ন যানবাহন সহ রাস্তাঘাটে এদের চাদাবাজির কারণে সাধারণ মানুষের আতংকের মধ্যে থাকতে হয়। মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন জায়গায় বের হলে ভয়ে মধ্যে থাকতে হয়।

বিভিন্ন বাসা বাড়িতে হানা দিয়ে শিশুদের জিম্মি করে গহনা, নগদ টাকা আদায় করার ঘটনা প্রায় সময় এরা ঘটায়। বিভিন্ন দোকান পাট থেকে এরা চাদা আদায় করে না দিলে শারীরিক মানসিক নির্যাতনের ঘটনা ঘটায়। বিয়ের গাড়ি আটকিয়ে বিভিন্ন কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টারে দল বেধে গিয়ে হানা দিয়ে এদের বড় অংকের চাঁদা আদায় প্রায়শই ঘটে। এদের টাকা না দিলে অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল শব্দ চয়ন তাদের নিত্তনৈমিত্তিক ঘটনা ।

মান সম্মানের ভয়ে সবাই এদের টাকা দিতে বাধ্য থাকে। এরা কাদের কাছ থেকে প্রশ্রয় পায়, কোন শক্তিবলে এসব করে যা প্রশ্ন রয়ে যায়। এদের শক্তির উৎস খুজে বের করে প্রতিহত করা একান্ত জরুরি। তা না হলে এরা সমাজ ও রাস্ট্রের জন্য হুমকির কারণ হয়ে দাড়াচ্ছে। এরা সমাজের জন্য বোঝা হয়ে দাড়াচ্ছে। এই বোঝা কে বহন করবে? মানবিক দিক বিবেচনা করে এদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, শিক্ষিত জনশক্তিতে পরিণত করলে এরা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। তা না হলে ভয়ংকর হয়ে উঠছে এবং উঠবে । এদিকে দৃষ্টি দেওয়ার জন্য জনপ্রতিনিধি, প্রশাসন সহ সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা একান্ত জরুরি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ