১২:১৪ অপরাহ্ণ
তিতাসের ভিটিকান্দি ইউনিয়নে জাতীয় শোক দিবস পালিত
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ মঙ্গলবার বিকেলে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতুলী সুবা মঞ্জিলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে এবং ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি এইচএম এখলাছ সরকারের সভাপতিত্বে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অসহায় ও দুস্তদের মাঝে তবারুক বিতরণ করা হয়।