৯:০ ৭ অপরাহ্ণ
তিতাসের জিয়ারকান্দি ইউপির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল
কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আলী আশরাফ সরকারের শোলাকান্দিস্থ অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র ওমরাহ হজ্জ পালনরত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আলী আশরাফ সরকারের সুস্বাস্থ্য কামনায় এবং নিহত যুবলীগ নেতা মো.জামাল হোসেন সরকারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জিয়ারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসামৎ রিপা আক্তার, ইউপি সচিব মো.ফজলুল করিম, ওয়ার্ড সদস্য সাংবাদিক মো.বিল্লাল মোল্লা, মো.হারুন মিয়া,আমির হোসেন গাজী, সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ হাসিনা আক্তার, ওয়ার্ড সদস্য মো.আশরাফ উদ্দিন, মো.আলম মোল্লা, মো.শাহ আলী, সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা আক্তার, ওয়ার্ড সদস্য মো.জাবেদ হোসেন, মনসুর আলী, হান্নান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর ও উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো.সাজ্জাদ সরকারসহ আরও অনেক।