বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১১ এপ্রিল ২০ ২২
৩:০ ১ পূর্বাহ্ণ

নর্থ ইস্ট ইউনিভার্সিটির 'ল' ফোরামের নির্বাচন সম্পন্ন

নর্থ ইস্ট ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন 'ল' ফোরামের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এলএলবি অনার্সের নবম সেমিস্টারের আব্দুস সামাদ, ও সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী গুলজার আহমদ সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন।

গতকাল শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ভোট নেওয়া হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের প্রধান ড. নাঈম আলিমুল হায়দার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে অন্যান্য পদে জয়ী হলেন সহ সভাপতি তানিয়া খানম তারিন, রেদোয়ান আহমদ,কোষাধ্যক্ষ শাহ আলম আকাশ নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজাজি হক,ক্রীড়া বিষয়ক সম্পাদক অজয় চন্দ্র নাথ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সাত্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিলারা খাতুন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমেদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ