১:৪১ অপরাহ্ণ
সাবেক মেয়র কামরানের মৃত্যুতে সিলেট জেলা মহিলা আ’লীগের শোক
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত ও সাধারণ সম্পাদক কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা। সেই সাথে শোক জানিয়েছেন সাবেক সাংসদ ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা জয়বুন নেছা হক ও সিনিয়র সদস্য নাজনিন হোসেন।
সোমবার রাতে এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন নেতাকে হারিয়ে আমরা শোকাহত”। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।