অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি::
৯:০ ৯ অপরাহ্ণ
দুই প্রথিতযশা কৃষি অর্থনীতিবিদকে সংবর্ধিত করলো সিকৃবি
প্রথিতযশা ও বরেণ্য কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. শামসুল আলম বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী’র দায়িত্ব গ্রহণ করায় এবং ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডলের মর্যাদাপূর্ণ একুশে পদক প্রাপ্তিতে সংবর্ধনা দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় সংবর্ধিত দুই অতিথি সহ উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম ও ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডলের জীবনবৃত্তান্ত পরিবেশন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার দুই গুণিজনকে সম্মাননা স্মারক তুলে দেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেন, ‘টানা এতবছর দেশের উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পনা প্রণয়নে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আমাকে সংবর্ধিত করার জন্য’।
ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল বলেন, ‘বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে একমাত্র নামজাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় একটি অদ্ভুত ভৌগোলিক পরিমন্ডলে অবস্থিত। এখানকার মাটি, ভূপ্রকৃতি, জলাভূমি সবমিলিয়ে এই অঞ্চলের কৃষিতে এক ধরণের পশ্চাৎপদতা ছিল। বর্তমানে এই অঞ্চলে কৃষি উন্নয়নের গর্বিত অংশীদার এই বিশ্ববিদ্যালয়। কৃষি উন্নয়নে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই’।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম ও ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল, যে দুজন অতিথিকে আজকে সংবর্ধনা দেয়া হচ্ছে তাঁরা দুজনই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য যা আমাদের জন্য গর্বের। তারা উপস্থিত হলে আমি সাহস ও অনুপ্রেরণা পাই’।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও সাধারণ সম্পাদক সহযো্গী অধ্যাপক ড. এম এম মাহবুব আলম গণমাধ্যমকে জানান, দেশবরেণ্য গুণী দুই কৃষি অর্থনীতিবিদকে সংবর্ধনা দিতে পেরে আনন্দিত ও গর্বিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ