বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৬ ফেব্রুয়ারী ২০ ২১
১০ :০ ৩ অপরাহ্ণ

জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহা জাতীয় পদক পেয়েছেন কে.এম মিনহাজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে “৫২’র ভাষা আন্দোলনে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহা’র অবদান” শীর্ষক আলোচনা সভা গত ১৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৫টায় ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয়। এ বছর শিক্ষাক, সমাজসেবা ও সাংগঠনিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহা জাতীয় স্মৃতি পদক প্রদান লাভ করেছেন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃতি সন্তান, ইসলামিক ফাউন্ডেশন (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা সভাপতি ক্বারী মাওলানা মিনহাজ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্যসচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষানৈসিক ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী মুহম্মদ শফিউল আলম মাইজভান্ডারী, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজুল হক, শ্রেষ্ঠ জয়ীতা পুরস্কার-২০২০ বিজয়ী বিশিষ্ট নারী উদ্যোক্ত আয়শা জেসমনি এবং বিশিষ্ট আবৃত্তি শিল্পী নিপা রাজ্জাক।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি লায়ন এ্যাডভোকেট মোঃ রবিউল হোসেন রবি’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ নাগরিক অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিঃ মোঃ হাফিজুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. গণেশ চন্দ্র সেন, সাবেক ছাত্রনেতা রমিজউদ্দিন রুমি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান- চট্টগ্রাম মহানগরের অন্যতম নেতা ডা. মাহামুদুল হাসান, বিশিষ্ট নারী উদ্যোক্তা ফাতেমা হক, বিশিষ্ট কবি ও কণ্ঠশিল্পী ফেরদৌসী মুন, বিশিষ্ট সমাজসেবী শাহানারা নুর, লিলি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আনিসা খাতুন টুনি, বিশিষ্ট শ্রমিকনেত্রী শাহানা শিলা, বিশিষ্ট মানবাধিকার কর্মী সৈয়দ আক্তার হোসেন স্বপন এবং বিশিষ্ট কবি সুবর্ণা অধিকারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠান উদযাপক কমিটির আহবায়ক দেশবরেণ্য কণ্ঠশিল্পী ওস্তাদ সৈয়দ মোতালেব।

আলোচনা সভা শেষে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহা জাতীয় স্মৃতি পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। উল্লেখ্য, এর আগে কে.এম. মিনহাজ উদ্দিন মাদার তেরেসা, এ.কে ফজলুলু হক, পল্লী কবি জসীম উদ্দীন স্মৃতি সম্মাননা জাতীয় পদক সহ স্থানীয় পদক লাভ করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ