বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
রাহাত হাসান মিশকাত,শাবিপ্রবি::
২২ ফেব্রুয়ারী ২০ ২২
১২:৩৪ পূর্বাহ্ণ

৫২ কে স্মরণে ৫২ কিলো দৌড়
অহংকারের ১৯৫২ সাল আর ২১ ফেব্রুয়ারি স্মরণে মায়ের ভাষার সুরক্ষায় ‘ভালো থাকুক মায়ের ভাষা’ প্রতিপাদ্যে ‘সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটি’ ৫২ কিলোমিটার পথ দৌড়ের আয়োজন করে। সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টায় সিলেট থেকে সুনামগঞ্জ সড়কে চলে এই দৌড়। প্রথম বারের মতো এই আয়োজনে দৌড়বিদদের সঙ্গে স্বেচ্ছাসেবী সাইক্লিস্টরাও অংশ নেন। শুরু হয় ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। জানা যায়, ২১ ফেব্রুয়ারি ভোর চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সুনামগঞ্জ অভিমুখে পথ দৌড় শুরু হয় সিলেট শহরতলির মোল্লারগাঁও এলাকা থেকে। ১৯৫২ সাল স্মরণে রেখে সিলেট-সুনামগঞ্জ সড়কের ৫২ কিলোমিটার পথ দৌড়ান তারা। এদিকে ‘ভালো থাকুক মায়ের ভাষা’ প্রতিপাদ্যে ৫২ কিলোমিটার পথ দৌড় আয়োজনের বিষয়ে সুনামগঞ্জ ফিটনেস কমিউনিটির পক্ষ থেকে বলা হয়, আমাদের মায়ের ভাষা, 'বাঙালির প্রাণের ভাষা বাংলা।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষার সুরক্ষার লড়াই পৃথিবীর আর কোনো রাষ্ট্র বা জাতি করেনি। তারই পুরস্কার ২১ ফেব্রুয়ারি। দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পেয়েছে বিশ্ব স্বীকৃতি'।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ