৩:২৯ অপরাহ্ণ
তিতাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও র্যালী
কুমিল্লার তিতাসে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা শ্রমিক লীগের বাতাকান্দি বাজার কার্যালয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো.গাজী সোহেল রানা'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.নাছিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আ.লীগ নেতা মো.কাজল মিয়া,মো.গিয়াস উদ্দিন ভূইয়া,উপজেলা যুবলীগ নেতা রাশেদ ফরাজি,সিনিয়র সহ-সভাপতি এনামুল হক টিপু,সাংগঠনিক সম্পাদক মান্নান মুন্সি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক মো.আরিফ খান,দপ্তর সম্পাদক মো.ইব্রাহিম,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আরিফুল ইসলাম ভূইয়া,বলরামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. রাশেদ জামান,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মোস্তফা কামাল, কড়িকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান মতি, নারান্দিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান রানাসহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।