বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৫ সেপ্টেম্বর ২০ ২৩
৭:০ ৪ অপরাহ্ণ

তিতাসে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে পরোয়ানাভুক্ত আসামি মজিবুর রহমান সরকার(৫৩)কে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

গত রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা জিয়াকান্দি ব্রিজের উত্তর পার্শ্ব গৌরিপুর হোমনা সড়ক থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মজিবুর রহমান উপজেলা মজিদপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আনু মিয়া চেয়ারম্যানের ছেলে ও তিতাস উপজেলা যুবদলের বর্তমান কমিটির আহ্বায়ক এবং মেসার্স ফাইজা কনস্ট্রকশনের মালিক।তিতাস থানার এসআই মাজহারুল ইসলাম জানান, সঙ্গীয় অফিসার এসআই পুষন সাহা, এসআই রাফি,এসআই মাহমুদুল হাসান,এসআই তপন চন্দ্র দাশসহ থানা এলাকায় চলমান বিশেষ অভিযানে গ্রেপ্তারী পরোয়ানা তামিল ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ০২টি সিআর সাজা পরোয়ানা যাহার একটিতে ০১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০,০০,০০০/- টাকা জরিমানা এবং অপরটিতে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২,০৫,০০/-জরিমানা) এবং০৫টি সিআর পরোয়ানাসহ মোট ০৭টি পরোয়ানাভুক্ত আসামি মজিবুর রহমানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ