বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
৬ জুন ২০ ২২
২:৪৫ পূর্বাহ্ণ

সিকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রবিবার (৫ জুন) সকালে কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে ক্যাম্পাসে র‍্যালী ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হয়।

এতে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান,ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার, উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শরাফ উদ্দীন, সদস্য সচিব ড. অসীম শিকদার, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে সদস্য সচিব ড. অসীম শিকদারের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, অধ্যাপক ড. মো. শরাফ উদ্দীন ও অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদার। উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন,আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা করা জরুরী।

আমাদের সকল কাজ এমনভাবে করতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয় । এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে সকলকে সচেষ্ট থাকার অনুরোধ জানান তিনি। আলোচনা শেষে সকলকে নিয়ে বৃক্ষরোপন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ