বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি::
১৩ ফেব্রুয়ারী ২০ ২২
১:৫১ পূর্বাহ্ণ

দাবি বাস্তবায়নে শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার শাবি শিক্ষার্থীদের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান আন্দোলন শিক্ষামন্ত্রীর আশ্বাসে স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (১২ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনের মুখপাত্র মোহাইমিনুল ইসলাম রাজ এ কথা জানান। তিনি বলেন, 'গতকাল শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দাবি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তিনি আমাদের সকল দাবি আন্তরিকতার সহিত শুনেছেন এবং আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

এজন্য আমরা মাননীয় মন্ত্রীদ্বয়’কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রথম দাবি ছিল ভিসির পদত্যাগ মন্ত্রী মহোদয় এই বিষয়ে বলেছেন, ভিসির বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ আচার্যের কাছে উপস্থাপন করা হবে। আচার্য এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তাই আমরা আশা করছি মাননীয় আচার্য মহোদয় আমাদের শিক্ষার মান ও পরিবেশ নিশ্চিত করতে সঠিক সিদ্ধান্ত গ্রহনে আমাদের কথা বিবেচনায় রাখবেন'। 'মাননীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের সকল দাবী মেনে নিয়ে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় তাদের প্রতি পূর্নআস্থা রেখে আমরা আমাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নিলাম এবং আমাদের দাবী পূরনের অপেক্ষায় থাকলাম।

আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও ক্লাস-পরিক্ষা শুরু করার আহ্ববান জানাচ্ছি'। উল্লেখ্য, ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে ছাত্রীরা। পরে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ’ ছাত্রী। এ ঘটনায় ১৫ জানুয়ারি সন্ধ্যার দিকে হলের ছাত্রীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এছাড়া ১৬ জানুয়ারি ছাত্রীরা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুঁড়ে ভিসিকে মুক্ত করে। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হন।

এরপর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে শুরুতে ২৪ জন শিক্ষার্থী অনশনে অংশ নেয়। এরপর রোববার (২৩ জানুয়ারি) গণঅনশনের অংশ হিসেবে যোগ দিয়েছেন ৫ জন শিক্ষার্থী। এতে মোট ২৮ শিক্ষার্থী অনশন করে আসছিলেন। বুধাবার সে অনশন এর অবসান হয় শিক্ষার্থীদের।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ