বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১ এপ্রিল ২০ ২৩
১০ :১৬ অপরাহ্ণ

ম্যানগ্রোভ এসোসিয়েশনের সভাপতি শিশির ও সম্পাদক সুজন

বৃহত্তর খুলনা বিভাগ থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের এসোসিয়েশন 'ম্যানগ্রোভ এসোসিয়েশন' এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দেলোয়ার হাসান শিশির ও সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আবু মুসা সুজন মনোনীত হয়েছেন। শনিবার (১লা এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এ বিল্ডিং এর ১২৯নং গ্যালারীতে 'ম্যানগ্রোভ ইফতার মাহফিল- ২০২৩' আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের নোমান, সহ-সভাপতি নিলয় হালদার, সহ-সাধারণ সম্পাদক সৌরভ দত্ত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম তামিম, কোষাধ্যক্ষ আশিক কুমার, অফিস সম্পাদক রাহিমা পারভীন রূহি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম শান্ত, প্রচার সম্পাদক রাউফুন জাহান মিলেনিয়াম, আইটি সম্পাদক রুবাইয়েত আদনান পার্থ, ক্রীড়া সম্পাদক নাইমুর রহমান, প্রকাশনা সম্পাদক সজিব ঘটক, ফিমেল সেক্রেটারি মাহমুদা আফরোজ, সোশাল ওয়েলফেয়ার সেক্রেটারি, প্রত্যাশা হোসাইন।

সহকারী সাংগঠনিক সম্পাদক মোঃ হৃদয়, মোঃ ইশতিয়াক মাহমুদ উপ-কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ ও শুভ জ্যােতি, সহকারী অফিস সম্পাদক আমির হোসেন ও মোঃ জাহিদ হোসেন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিকা মোর্শেদ এবং মোঃ নয়ন হোসাইন, সহ-প্রচার সম্পাদক মোঃ হাবিবুল বাশার হাবিব ও আনন্দ দাশ, সহকারী আইটি সম্পাদক, জুই সুলতানা লিমা, আবুবকর সিদ্দিক, সহ-ক্রীড়া সম্পাদক ইমরোজ শাফি, সহ-প্রকাশনা সম্পাদক ফিরোজ মাহমুদ শামীম, সহ-নারী বিষয়ক সম্পাদক সামিয়া বিনতে আহসান এবং সহ-সমাজকল্যাণ সম্পাদক হাবিবুল বাশার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইসলাম, ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার, ফিজিকাল সাইন্সের ডিন অধ্যাপক ড কামরুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হোসাইন আল মামুন, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, একই বিভাগের অধ্যাপক ইসমত আরা, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান, ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মামুনুর রশিদ, আইএমএল এর সহকারী অধ্যাপক রিয়াদুল ইসলাম, জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহাকারী অধ্যাপক নূর নবী আজাদ জুয়েল, সিভিল এন্ড এন্ভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ আরও অনেকে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ