বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি::
১৪ অক্টোবর ২০ ২৩
৬:৩৫ অপরাহ্ণ

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলেন ফেঞ্চুগঞ্জের অন্তর

২০২০ সালে অর্জিত স্কাউট শাখার প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহবুব আহমদ অন্তর। তিনি ধুমকেতু মুক্ত স্কাউট দল থেকে এ অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি'র অন্তরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলার আয়োজনে মৌলভীবাজার জেলা স্কাউট ভবন সম্প্রসারণ এর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনা সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এর আগে নবনির্মিত জেলা স্কাউটস ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন  বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মো: শাহাব উদ্দিন , এমপি।

অনুষ্ঠানে এছাড়াও জেলা স্কাউসের সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। মাহবুব আহমদ অন্তর ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের মোসলেক আহমদের বড় ছেলে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ