৮:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে রজব আলী'র পদোন্নতি লাভ
বাংলাদেশ ব্যাংকে পদোন্নতি পেয়ে সর্বোচ্চ পদ নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মোঃ রজব আলী।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এর ২০ জুন ২০২৪ এর ৩০২/২০২৪ আদেশে তাঁকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়।
পদোন্নতির পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-২ এর পরিচালক ছিলেন। ১৯৯৬ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায় সমিতি 'বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিমিটেড, ঢাকা' এর টানা তিন মেয়াদের (৯ বছর) নির্বাচিত সম্পাদক ছিলেন।
মোঃ রজব আলী বাংলাদেশ ব্যাংক হলুদ দলের চেয়ারম্যান। দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশে ও দেশের বাইরে ইতালি, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সভা সিম্পোজিয়ামে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব করেন।
তাঁর জন্মস্থান সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়, পৈতৃক নিবাস ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। সুনামগঞ্জের ঐতিহ্যবাহী সরকারী জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সুনামগঞ্জ সরকারী কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।
মোঃ রজব আলী দুই পুত্র ও এক কন্যার জনক। উল্লেখ্য মেধাবী সেন্ট্রাল ব্যাংকার মোঃ রজব আলী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে ১৯৯০ সালে সিএনই, ১৯৯৩ সালে অফিসার এবং সর্বশেষ ১৯৯৬ সালে সহকারী পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সবকটি অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিকট অতি সুপরিচিত ও জনপ্রিয়।