৮:৫৪ অপরাহ্ণ
মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আলোচনা সভা
মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখা দিবসের প্রথম প্রহর সকাল সাড়ে ৯টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে সকল শহীদ স্মরণে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
দুপুর ১২টায় নগরীর একটি অভিজাত রেস্তোয়ায় বিজয় দিবসের তৎপর্য শীর্ষক আলোচনা সভা ফোরাম সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ৭১ সালের ১৬ ডিসেম্বর এদেশের বীর দামাল ছেলেরা মাতৃভূমিকে মুক্তিযুদ্ধের মাধ্যমে হানাদার মুক্ত করে। স্বাধীনতা যুদ্ধকালে ৩০ লাখ প্রাণ আর ২ লক্ষ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে জাতি এই মহান বিজয় লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসম্প্রদায়িক আধুনিক এবং অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ নির্মাণে অউন্নত হতে মধ্য আয়ের দেশে পরিণত করছেন। সেজন্য স্বাধীনতার সুফল জাতির ঘরে ঘরে পৌছে দেয়ার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন, সিনিয়র সহ সভাপতি নাঈম কোরেশী পলাশ, মোঃ হোসেইন কবির, বেলাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, সম্মানিত সদস্য মোঃ ফিরোজ আহমদ ও ধ্রুব গৌতম, বেলাল উদ্দিন, কলামিস্ট মোঃ তাজ উদ্দিন, সাংবাদিক আব্দুল মুক্তাদির, সাংবাদিক বিষু দেবনাথ, কবি জোবায়দা বেগম আঁখি, কবি সাদিয়া সুলতানা শান্তা, ফটো সাংবাদিক মীর মোঃ সাগর রিয়াজ। অন্যান্যের মধ্যে মোঃ নেছার আলী ও জাবের আলী উপস্থিত ছিলেন।