৩:৪৫ অপরাহ্ণ
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন
মজুরি বোর্ডকে অবিলম্বে নতুন মজুরি ঘোষনা করতে হবে
মজুরি বোর্ড কতৃক অবিলম্বে চা শ্রমিকদের নতুন মজুরি ঘোষনার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় সিলেট- ভাটেরা সড়ক (মোমিনছড়া) এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। মোমিনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি ও চা শ্রমিক ফেডারেশন নেতা লিটন মোধির সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের সেন্টু, রিদয় ছত্রি, বিশ্বজিত আচার্য, মুক্তা রানি আচার্য, মাসুক আহমদ, জালাল মিয়া শেরফুলি প্রমুখ।
সমাবেশে চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা আবু জাফর বলেন, দীর্ঘ আন্দোলনের ফলে চা শ্রমিকের মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন হলেও এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষনা হচ্ছে না। ২২মাস অতিবাহিত হয়ে গেলেও পূর্বতন মজুরিতে শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সময়ে ১০২টাকা মজুরিতে চা শ্রমিকের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আবু জাফর বলেন, বর্তমান বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে চা শ্রমিকের দৈনিক নগদ মজুরি নূন্যতম ৫০০টাকা ঘোষনার দাবি জানান।
সমাবেশে আবু জাফর, বাগানে বাগানে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনে সংহতি জানান এবং সকল বকেয়া পাওনা সহ অবিলম্বে মজুরি বোর্ড কে নতুন মজুরি ঘোষনার আহ্বান জানান।