৮:১৯ অপরাহ্ণ
নূরুল সভাপতি, মাজিদ সম্পাদক
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড শাখার কাউন্সিল
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন ২৩নং ওয়ার্ড শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১২ ফেব্রুয়ারি, রবিবার, বাদ মাগরিব সোবহানীঘাটস্থ সংগঠনের বিভাগীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হুসাইন আহমদ।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ সভাপতি এম শামছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ সাংগঠনিক সম্পাদক সায়েম ইবনে খায়ের, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহদি বিন আব্দুল আজিজ ও নির্বাহী সদস্য এহসান আহমদ চৌধুরী। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নূরুল হাসানকে সভাপতি, আব্দুল মাজিদ চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আলবাব হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি বুরহান উদ্দিন, মাশহুদ আহমদ, প্রচার সম্পাদক ফারুক আহমদ, অর্থ সম্পাদক রুমান আহমদ, অফিস সম্পাদক শামসুল আলম রাহাত, সহ অফিস সম্পাদক আব্দুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সামাদ সাদেক, সহ প্রশিক্ষণ সম্পাদক আক্তার আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রেদওয়ান আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম, হাসান তপাদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হোসাইন আহমদ চৌধুরী, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমির হাসান, ফাহিম আহমদ, সদস্য- শাহজাহান আহমাদ, তামিম আহমেদ, আব্দুল মমিত, হিফজুর রহমান, আবু বক্কর সিদ্দিক মাহি, মোস্তফা আল মাসুদ রাহি, সাব্বির আহমদ, মাহিন আহমেদ, জাহিদুল ইসলাম, সালমান আহমেদ জামি, তাজুল ইসলাম, যাবেদ মিয়া, আব্দুল্লাহ আল মামুন ও হুযাইফা হোসেন মারজান।