বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
ডেস্ক নিউজ::
১৮ জুন ২০ ২৩
১১:৪০ পূর্বাহ্ণ

জাতীয় পর্যায়ে যুব বিনিময়ে সনদপত্র পেলেন গোলাপগঞ্জের জহিরুল ইসলাম

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সভার ঢাকায় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিউট আয়োজিত পাঁচ দিনব্যাপী যুব মতবিনিময় কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬জুন) দুপুরে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাঁচ দিন ব্যাপী এ যুব মতবিনিময় সভার সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম। ১২ ই জুন থেকে ১৬ ই জুন পর্যন্ত এ পাঁচ দিনব্যাপী যুব মতবিনিময় সভায় দেশের ৬৪ টি জেলা থেকে আসা দুইশ’ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব একে এম নুরুন্নবী কবির, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো: নজরুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ড. মো: শহীদুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশাসন) আবদুল কাইয়ুম।

৫ দিনব্যাপী জাতীয় পর্যায়ে”যুব মতবিনিময় কর্মসূচীতে সিলেট জেলার যুব প্রতিনিধি হিসেবে সনদপত্র গ্রহণ করেন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র যুব ফাউন্ডেশন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি যুব সংগঠক ও গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের সন্তান মো: জহিরুল ইসলাম।

পাঁচ দিনব্যাপী যুব মতবিনিময় সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জাতীয় ও বিভাগীয় পর্যায় শেষ্ঠ যুব সংগঠক, আত্মকর্মী পদকপ্রাপ্ত যুবরা সহ তরুন উদ্দ্যোক্তা, যুব আত্মকর্মী, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিলে দুইশত জন যুবরা অংশগ্রহণ করেন ও প্রশিক্ষণার্থী তাদের জেলার ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি ও যুব কার্যক্রম তুলে ধরেন সারা দেশের যুবদের সামনে এবং নিজেদের সফলতার গল্প শুনিয়ে নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রেরণা যোগান।

উল্লেখ প্রতি বছর দেশের সকল জেলার যুবদের নিয়ে এরকম যুব বিনিময় কর্মসূচির আয়োজন করে দেশের যুবদের আত্মকর্মী, উদ্দ্যোক্তা ও যুব সংগঠক হিসাবে গড়ে তুলে দেশের উন্নয়ন ও কল্যাণে অবধান রাখার জন্য শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিউটের আয়োজন করে থাকে ও সারা বছর এই প্রতিষ্ঠান প্রায় ৩০ থেকে ৩৫ টি বিষয়ের উপর ১ সাপ্তাহ, ২ সাপ্তাহ, ১, ২,৩, ও ৬ মাস ব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয় বাংলাদেশের সকল জেলার যুবদের মধ্যে।

তরুন যুব সংগঠক মো: জহিরুল ইসলাম বলেন আমি দীর্ঘ ১ যুগের বেশি সময় ধরে সামাজিক অঙ্গন থেকে বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালনের মাধ্যমে সিলেট বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও তৃনমূল পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি, যুব সংগঠক তৈরী,যুব উদ্দ্যোক্তা তৈরী, জনসচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষ রোপন কর্মসূচি, বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ বাস্তবায়ন সহ সমাজ ও দেশের উন্নয়ন এবং কল্যাণে কাজ করে যাচ্ছি আপনাদের সকলের দোয়া,পরামর্শ ও আন্তরিক সহযোগিতা নিয়ে।

মহান আল্লাহ তায়ালার রহমতে আপনাদের দোয়ায় আমি এ পর্যন্ত সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জায়গা থেকে দায়ভার নিয়ে জাতীয় ও সিলেটের স্থানীয় অনেক সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য পদের দায়িত্ব পালন করেছি ও বর্তমানে রয়েছি।

যেমন ২০১০ সালে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র যুব ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি,২০১২ সালে মানবাধিকার সংস্থা বাসকের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, ২০১৩ সালে সিলেট বিভাগ যুব উন্নয়ন সংস্থার সদস্য সচিব ,২০১৪ থেকে আজ অবধি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার যু্গ্ন সাধারণ সম্পাদক, ২০২৪ সালে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক, ২০১৪ সালে ফেন্ডস ক্লাব আছিগঞ্জ এর যু্গ্ন সাধারণ সম্পাদক, ২০১৫ সালে সিলেট বিভাগ যুব ফোরামের যু্গ্ন সাধারণ সম্পাদক, ২০২৬ তে জাতীয় সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক ও ২০১৭ তে সভাপতি,২০১৮ তে সিলেট ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, ২০২০ সালে জাতীয় সামাজিক সংগঠন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের সিলেট জেলার সভাপতি, ২০২০ সাল থেকে আজ অবধি বৃহত্তর আছিরগঞ্জ হযরত আহমদ শাহ ( রহ : ) সমাজ সবা পরিষদের সাংগঠনিক সম্পাদক সহ আরো অনেক সামাজিক সংগঠনের দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছেন মহান আল্লাহ তায়ালা।

সে জন্য মহান আল্লাহ তায়ালার লাখো লাখো শুক্ররিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ তায়ালা যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত সমাজ,দেশের উন্নয়ন সহ মানবতার কল্যাণে কাজ করে যেতে পারি সেই তাউফিক দেন এই দোয়া চাই দেশ ও বিদেশের আমার পরিচিত সবার কাছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ