রবিবার, জুন ২১, ২০ ২৬
সেলিম আহমেদ , সৌদি আরব::
২৮ ডিসেম্বর ২০ ২১
৩:০ ৮ পূর্বাহ্ণ

মক্কা স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে ঢাকা দক্ষিনের সাধারন সম্পাদক তারিক সাঈদকে সংবর্ধনা

পবিত্র মক্কায় ঢাকা দক্ষিনের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদকে সংবর্ধনা দিয়েছে মক্কা মহানগর সেচ্চাসেবক লীগ । গতকাল রবিবার (২৬শে ডিসেম্বর) মক্কায় স্থানীয় একটি হোটেলে এ সংবর্ধনা সভার আয়োজন করে ।

মক্কা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনিরুল আলম মনিরের সভাপতিত্বে মক্কা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মোঃ কাসেম আলীর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক এম এ সালাম ।

সংবর্ধনা সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোঃ সেলিম জামিল , সদস্য আব্দুল হাকিম , সদস্য নুরুল আমিন , সদস্য সলিম উল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন । বক্তারা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ৭১ পরাজিত শক্তি সবসময় লিপ্ত। মক্কা আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ