৩:০ ১ অপরাহ্ণ
ভার্থখলা মাদ্রাসার মজলিসে শুরা ও আসহাবে বদর পরিষদের বার্ষিক অধিবেশন
সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বিনি বিদ্যাপীঠ জামেয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার মজলিসে শুরা ও আসহাবে বদর পরিষদের বার্ষিক অধিবেশন গতকাল রোববার রাত ৮.৩০ মিনিটের সময় জামেয়া হল রুমে হাজী মজলু মিয়া সাহেবের সভাপতিত্বে এবং জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে জামেয়ার বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট এবং আগামী বৎসরের বাজেট পেশ করেন জামেয়ার সুনামধন্য প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ শায়খ মজদুদ্দীন আহমদ।
উপস্থিত সদস্যবৃন্দ পেশকৃত রিপোর্ট ও বাজেটের উপর বিস্তারিত পর্যালোচনায় অংশগ্রহণ করেন এবং তা অনুমোদন প্রদান করেন। সভায় জামেয়ার প্রিন্সিপাল সাহেব আগামী ১৮ ও ১৯ জানুয়ারি ২০২৫ বার্ষিক ইসলামি মহাসম্মেলন সফলে সবার সহযোগিতা কামনা করেন এবং ইসলাম প্রিয় তাওহীদি জনতাকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি