বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৭ মার্চ ২০ ২১
৩:৩৫ অপরাহ্ণ

সিলেটে ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী যুব আন্দোলন সিলেট অঞ্চলের জেলা-মহানগরীর দায়িত্বশীলদের নিয়ে শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় সিলেট নগরীর একটি হোটেলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল এ. আর রহমান খান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুর-উন-নবী, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মদ মারুফ।

কর্মশালায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, সাবেক যুব আন্দোলনের সিলট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা.রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

উক্ত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলা-মহানগর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ