বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১১ মার্চ ২০ ২১
১০ :২৮ অপরাহ্ণ

বিশ্বনাথ প্রাণিসম্পদ হাসপাতালে ছাগল প্রদর্শনী, র‌্যালী ও পুরস্কার বিতরণ

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ছাগল প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত প্রদর্শনীতে ৫০জন ছাগল খামারী অংশ গ্রহণ করেন।

এসময় শ্রেষ্ট পাঠা পালনকারী মো: আশরাফ হোসেন এবং শ্রেষ্ট ছাগী পালনকারী মায়েছুর রহমানকে ১টি করে রঙ্গিন এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক খামারীকে ৫কেজি দানাদার খাদ্য এবং ভিটামিন, কৃমিনাশক, মিল্ক রিপ্লেসার, প্রদান করা হয় এবং ছাগি পালনকারি ইয়াছিন আলী ও পাঠা পালনকারি পিংকু ধরকে ১টি করে ছাগলের ঘর দেয়া করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রুস্তম আলী। অনুষ্টানে ডা. আবুল বাশার জুয়েলের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাব পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আব্দুস সালাম, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইমদাদুর রহমান মিলাদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ